মদিনা সনদকে পাঠ্যভুক্ত করার দাবি
মদিনা সনদকে পাঠ্যভুক্ত করার দাবি জানিয়েছেন ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির সেমিনারে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেন, অতীতে মদিনা সনদকে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হয়েছে। সবাই মদিনা সনদের কথা বললেও এটি কী, তা অধিকাংশ মানুষ জানেন না। কোথাও এটি পড়ানো হয় না, এমনকি আলাদাভাবে কেনারও সুযোগ নেই। ফলে এ বিষয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে মদিনা সনদকে পাঠ্যভুক্ত করা প্রয়োজন।
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭:৩২